মোস্তাফিজকে ‘পুরো আইপিএলের জন্য’ এনওসি দিল বিসিবি
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমান খেলবেন কলকাতা নাইট রাইডার্সে। বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে টেনেছে কেকেআর। তবে এরপরই উঠে যায় প্রশ্নটা, মোস্তাফিজ কি আইপিএলে খেলতে বিসিবির অনাপত্তিপত্র বা এনওসি পাবেন?
এই প্রশ্নের জবাব অবশেষে বিসিবি দিয়েছে নিলামের ১ দিন পরে। ‘পুরো আইপিএলের জন্য’ই তাকে এনওসি দিয়েছে বিসিবি। তবে সঙ্গে জুড়ে দিয়েছে একটি শর্তও।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে এই বিষয়ে গতকাল জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘মুস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশন্স, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এ ব্যাপারটা আমি আলোচনা করব। আইপিএলের সময় কি কি সিরিজ আছে। কোথায় তাকে বাংলাদেশের জন্য দরকার, কোথায় দরকার নাই এটা অপারেশন্স চিন্তা করবে।’
ধোঁয়াশা কাটিয়ে আজ বিসিবি জানিয়েছে, মোস্তাফিজ এনওসি পাচ্ছেন। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আজ সাংবাদিকদের বলেছেন, ‘মুস্তাফিজকে এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে যে সময়ে থাকবে, ওই সময় সে দেশে ফিরবে। ওই সিরিজের সময়কাল আট দিন।’
আসছে বছর বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে ৩ ম্যাচের সিরিজে। সূচি ঠিক হয়নি এখনও। তবে আইপিএলের সময়ই যে এই সিরিজ, তা একরকম নিশ্চিত। আগামী মার্চ-এপ্রিলে হতে পারে সিরিজটি।
ওদিকে, আইপিএল আগামী ২৬ মার্চ শুরু হয়ে শেষ হবে আগামী ৩১ মে। ফলে মাঝের ৮ দিন বাংলাদেশে থাকলেও বড় অংশ মিস করার সম্ভাবনা খুবই কম মোস্তাফিজের।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







