মোহাম্মদ নাসিমের করোনা রিপোর্ট নেগেটিভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
মোহাম্মদ নাসিমের করোনা রিপোর্ট নেগেটিভ
দ্বিতীয়বার পরীক্ষায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। তবে তার শরীরের অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড আরও ৭২ ঘন্টা মোহাম্মদ নাসিমকে পর্যবেক্ষনে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
দ্বিতীয়বার পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নেগেটিভ রিপোর্ট এসেছে। আগামীকাল বুধবার আবারও তার নমুনা পরীক্ষা করা হবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ স্পোশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘মোহাম্মদ নাসিমের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই। তবে আর অবনতিও হয়নি। আরও ৭২ ঘন্টা পর্যবেক্ষনে রাখা হবে।
এর আগে সোমবার রাতে বৈঠক করেছেন তার মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক। স্বাস্থ্যের অবনতি না হওয়ায় তারা কিছুটা আশাবাদী হয়ে উঠেছেন। তারা কিছু ওষুধ পরিবর্তন করে দিয়েছেন।
গত সোমবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে রাতে তার করোনা ভাইরাস পজিটিভ আসে।
করোনা ভাইরাস আক্রান্ত অবস্থায় মোহাম্মদ নাসিম গত শুক্রবার (৫ জুন) ভোরে স্ট্রোক করেন। পরে জরুরিভাবে তার অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
এরপর শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ড সভা করে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে। সেখানে তাকে সময় বাড়িয়ে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক


