মৌলভীবাজারের ‘জারা লেবু’, ৫০ কোটি টাকার বাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ২৯ জুলাই ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বুবারতল আজ শুধু একটি গ্রামের নাম নয়, এটি হয়ে উঠেছে সবুজ অর্থনীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এখানকার সুগন্ধি ও রসালো ‘জারা লেবু’ স্থানীয় অর্থনীতিতে এনেছে নতুন প্রাণ, যা হাজারো কৃষক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, প্রতিবছর বুবারতলে উৎপাদিত জারা লেবু ক্রয়-বিক্রয়ে প্রায় ৫০ কোটি টাকা লেনদেন হয়। দেশের বিভিন্ন জেলা ছাড়াও এই লেবুর চাহিদা বিদেশের বাজারেও রয়েছে। ফলে মৌসুম এলেই বুবারতলের বাগানগুলোতে জমে ওঠে কৃষক, পাইকার ও পরিবহন শ্রমিকদের ব্যস্ততা।
একসময় এলাকার যে জমি পতিত পড়ে থাকতো, ফসলের আবাদ হতো না, আজ সেসব জায়গায় সারি সারি জারা লেবুর গাছ সবুজের সমারোহ সৃষ্টি করেছে। বুবারতলে রয়েছে ১২টি গ্রাম। প্রায় ১২শত পরিবার লেবু চাষের সঙ্গে জড়িত। অনুকুল আবহাওয়া, ঊর্বর মাটি এবং কৃষকদের নিরলস পরিশ্রমে সাইট্রাস জাতীয় ফল লেবু এখন এলাকার অন্যতম অর্থকরী ফসলে পরিণত হয়েছে।
স্থানীয় চাষীরা জানান, তুলনামুলক কম খরচে চাষ করা সম্ভব হওয়ায় জারা লেবু লাভজনক আয়ের উৎসে পরিণত হয়েছে। একে ঘিরে গড়ে উঠেছে সংগ্রহ, পরিবহন, প্যাকেজিং ও বিপণনের কর্মসংস্থান। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজারো মানুষ জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছেন।
এ প্রসঙ্গে কথা হয় গাইন্দাইল গ্রামের ফখরউদ্দিনের সাথে। তিনি বলেন, কৃষি বিভাগের উদ্দিপনায় ৪-৫ বছর ধরে লেবু চাষ করে আমরা অনেক লাভবান। প্রতি ঘরেই জারা লেবুর চাষ হচ্ছে। যে জমি পতিত থাকত। আজ সেই জমিতে সবুজ অর্থনীতির নব যাত্রা শুরু হয়েছে। এলাকার লোকজন পরিবারের খরচ এই লেবু চাষের আয় থেকেই যোগান দিচ্ছেন।
সাবেক ইউপি সদস্য তাজ উদ্দিন বলেন, জারা লেবু চাষে সবার মুখে স্বচ্ছলতার হাসি ফুটেছে। প্রতি বাড়িতে সারি সারি গাছ, ভরে উঠেছে থোকা থোকা লেবু। তবে দুঃখ একটাই আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। ফলে প্রান্তিক চাষীদের চেয়ে মধ্যস্বত্বভোগিরা বেশী লাভবান হচ্ছেন।
স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, আধুনিক সংরক্ষণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সহজ বাজারজাতকরণ এবং রপ্তানি সুবিধা আরও সম্প্রসারিত হলে বুবারতলের জারা লেবু দেশের কৃষি অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের একটি সম্ভাবনাময় কৃষিপণ্য হিসেবে পরিচিতি লাভ করবে।
বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, বুবারতলসহ বর্তমানে বড়লেখা উপজেলায় রয়েছে ১ লাখ ৮০০টি জারা লেবুর গাছ। প্রতি বছর ১টি গাছ থেকে ৫ হাজার টাকার লেবু উৎপাদন হলে গাণিতিক হিসাবে এখানে ৫০ কোটি টাকার লেবু উৎপাদন হচ্ছে। আমরা ফাইটোস্যানেটারী সনদভুক্ত হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সনদভুক্ত হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে লেবু রপ্তানি করা যাবে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







