মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় হিমালয়ের পাদদেশে হওয়ায় বইছে শীতের আমেজ। কয়েক দিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তরের দিক থেকে হিমেল হাওয়া বইতে শুরু করে জেলাজুড়ে। আর মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ।
আগাম শীত অনূভুত হওয়ায় তাপমাত্রা কমছে, যা নভেম্বর মাসের শেষের দিকে আরও কমবে বলে জানায় আবহাওয়া অফিস। অন্যদিকে শীত অনূভুত হওয়ায় দিন দিন গরিব অসহায় ও খেটে খাওয়া মানুষ পড়ছে চরম দুর্ভোগে।
রোববার (৩১ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার ১৬ দশমিক ৬ ডিগ্রি ও হত শুক্রবার ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
শিশুসন্তানের শরীরে গরম পোশাক জড়িয়ে গন্তব্যে যাচ্ছেন এক নারী
জানা যায়, ঋতু বৈচিত্র্যের এ দেশে শীত আসতে আরও মাসখানেক বাকি থাকলেও পঞ্চগড়ের ৫ উপজলাজুড়ে বইছে এখন হিমেল হাওয়া। পঞ্চগড় হিমালয়ের কাছাকাছি হাওয়ায় নির্দিষ্ট সময়ের আগেই জেলাটিতে শীতের আমেজ শুরু হয়। এবারও কিছুদিন ধরে সন্ধ্যার পর হিম হাওয়া ও কুয়াশাছন্ন ভোরে জমে থাকা স্বচ্ছ বিন্দু জানান দিচ্ছে আগাম শীতের বার্তা।
স্থানীয়রা জানায়, প্রতিবার জেলাটিতে শীত তাড়াতাড়ি এলেও এবার বর্ষা যেতে না যেতে শীতের আমেজ শুরু হয়ে গেছে। কয়েক দিন ধরে এ জেলায় গড় তাপমাত্রা ২৬ থেকে ১৬ ডিগ্রিতে ওঠানামা করছে। তবে নভেম্বর মাসের শুরু বা মাঝামাঝিতে তাপমাত্রা নিম্ন ও তীব্র শীত অনূভুত হবে বলে জানায় আবহাওয়া অফিস।
কুয়াশা-ঢাকা হেমন্তের সকাল
আবহাওয়া অফিস জানায়, হিমালয় নিকটবর্তী হওয়ার আগে প্রতিবছর এ জেলায় শীতের তীব্রতা বেশি থাকে। এ জেলায় শীত দীর্ঘ সময়জুড়ে অবস্থান করে। সন্ধ্যার পর থেকে হিমেল বাতাস বইতে শুরু করে এবং রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পরিলক্ষিত হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তেঁতুলিয়ায় অক্টোবর মাসের শুরু থেকে সন্ধ্যার পর শিশিরবিন্দু পড়ার কারণে শেষরাতে শীত অনূভুত হয়। হিমালয়ের কাছাকাছি হওয়ায় হওয়ায় এ জেলায় তীব্র শীত অনূভুত হয়।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি