ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২১:৫৭:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১১ মে ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে আজ। রাজধানী ঢাকা শহরে ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে এই বৃষ্টি হয়।

মঙ্গলবার (১১ মে) সকালে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকায় আজ ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভোর ৪টা থেকে সকাল প্রায় সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এ বছর ঢাকা শহরে এটাই সর্বোচ্চ বৃষ্টি।’

এ দিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

-জেডসি