ম্যারাডোনার মৃত্যু তদন্তে দুই নার্সকে জেরা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
মৃত্যুর আগে ম্যারাডোনার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছিল আগেই। ওই সূত্রে সন্দেহভাজনদের জেরা করে ঘটনার তদন্ত করছে বুয়েনোস আইরেসের পুলিশ। তদন্তের স্বার্থে এবার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন কিংবদন্তি ফুটবলারের দেখভালের সাথে যুক্ত থাকা দুই নার্স ও এক মনোবিদ। হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্বকাপজয়ী মহাতারকার মৃত্যু হয় গত বছরের ২৫ নভেম্বর। তার কয়েক সপ্তাহ আগেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল।
ইতোমধ্যে তদন্তের স্বার্থে ডাকা হয়েছে হৃদরোগ বিশেষজ্ঞ ও শল্যবিদ লিয়োপোল্দো লুকে ও ম্যারাডোনার আর এক মনোবিদ অগাস্টিনা কোশাচভকে। পাশাপাশি আর্জেন্টিনার পুলিশ বিভাগ থেকে জানানো হলো, এ’সপ্তাহেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে দু’জন নার্স ও অন্য এক মনোবিদকে। তদন্ত করে দেখা হচ্ছে, ম্যারাডোনা তার জীবনের শেষ দিনগুলোয় যাদের কাছে ছিলেন, তাদের পক্ষ থেকে কোনোরকম অবহেলা ঘটেছিল কিনা।
শুধু হৃদরোগ নয়, মারাদোনার যকৃৎ ও বৃক্কের অসুখও ছিল। কিন্তু ময়নাতদন্তে কোথাও দেখা যায়নি যে, তিনি মৃত্যুর আগে মদ্যপান করেছিলেন বা মাদক নিয়েছিলেন। মৃত্যুর তদন্ত শুরু হওয়ার পরে লুকে জানিয়েছিলেন, কিংবদন্তি তারকাকে বাঁচানোর জন্য সম্ভাব্য সব চেষ্টাই তিনি করেছেন। তবে প্রথমবারের ময়নাতদন্তে দেখা যায়, তার ফুসফুসে জল জমেছিল এবং মৃত্যু হয় হৃদরোগেই। পুলিশ বিভাগে তদন্তে শুধু দেখা হচ্ছে, মৃত্যুর আগে ম্যারাডোনার ঠিকমতো যত্ন নেয়া হয়েছিল কিনা এবং শেষবার অসুস্থ হওয়ার পরে তাকে বাঁচাতে সব ব্যবস্থা দ্রুততার সাথে নেয়া হয়েছিল কিনা। সূত্র : আনন্দবাজার
-জেডসি
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত




