ময়মনসিংহে অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
ময়মনসিংহের ফুলপুরে পারিবারিক কলহের জের ধরে অন্তঃসত্ত্বা স্ত্রী রোজিনা খাতুন (৩০) কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আনারুলের (৩৬) বিরুদ্ধে। বুধবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়নের আমলিতলা গ্রামে এই হত্যার ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক স্বামী আনারুলের (৩৬) সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রী রোজিনা খাতুনের (৩০) পারিবারিক কলহ চলছিল। গতকাল বুধবার রাত অনুমান ১টার দিকে স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া ও কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী আনারুল তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন সন্তানের মা রোজিনা খাতুনকে দা দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করে উঠানে ফেলে রাখে। সঙ্গে সঙ্গে লোক মারফত সংবাদ পেয়ে রোজিনার মা রোকেয়া মেয়ের বাড়ি যান। নাতি মীমের সহযোগিতায় রোজিনাকে উদ্ধার করে ফুলপুর উপজেল স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রোজিনার মা রোকেয়া জানান, তার নাতি মীম তাকে মোবাইলে সবকিছু জানানোর পর দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তিনি। সেখানে যাওয়ার পর তার দিকেও তেড়ে আসে আনারুল। পরে কোনমতে রোজিনাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত অনুমান ৪:৩০ টার সময় আমি ও ডিউটিরত কিলো অফিসার এসআই বকুল সাহা ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে একজন মৃত নারীর লাশ দেখতে পাই। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে রক্ত মাখা দা, কাপড়-চোপড়, রক্ত মাখা মাটি সহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। ঘাতক স্বামী আনারুলকে গ্রেপ্তার করা হয়েছে। লাশের সুরতহালসহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








