ময়মনসিংহে নামাজরত মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৩ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ময়মনসিংহে নামাজরত অবস্থায় ছেলের হাতে থাকা দায়ের কোপে মোমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে জাকির হোসেনকে (২৯) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মধ্য বারেরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোমেনা বেগম ওই এলাকার মৃত আবুল বাশারের স্ত্রী। ছেলে জাকির হোসেন দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফারুক হোসেন বলেন, মোমেনা বেগম এশার নামাজ পড়ছিলেন। এ সময় ছেলে জাকির হোসেন বাড়িতে এসে তার মাকে ডাকাডাকি করতে থাকে। নামাজ পড়ার কারণে তার মা সাড়া দিতে পারেনি। এতে সে ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে নামাজরত অবস্থায় তার মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দেয়। এতে মোমেনা বেগমের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং ছেলে জাকির হোসেনকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



