ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ১০ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনায় এবং ছয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন ময়মনসিংহের ও একজন করে নেত্রকোনা ও জামালপুরের বাসিন্দা।
তারা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার আমেনা খাতুন (৮৫), মুক্তাগাছার প্রমথ চন্দ্র দাস (৭১), নেত্রকোনার কেন্দুয়ার দুখু মিয়া (৮০) ও জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাজেদা বেগম (৪৫)।
ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে- ময়মনসিংহের চারজন এবং নেত্রকোনা ও সুনামগঞ্জের একজন করে রয়েছেন।
তারা হলেন- ময়মনসিংহ সদরের হাসিনা বেগম (৬০), ত্রিশালের ইব্রাহিম মিয়া (৭০), ধোবাউড়ার জসিম উদ্দিন (৫৫), গফরগাঁওয়ের ইব্রাহিম (৭৫), নেত্রকোনার মোহনগঞ্জের তহুরা খাতুন (৫০) ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রইস উদ্দিন (৬০)।
ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩০৪ জন। এর মধ্যে ২২ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।
-জেডসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক