ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৩ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৬ আগস্ট ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে চারজন করোনায় এবং নয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪৯ জনের দেহে।
মমেক হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ফোকাল পারসন) মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদের মধ্যে পাঁচজন নারী ও আটজন পুরুষ।
মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৩৬৩ জন চিকিৎসাধীন আছেন। ভর্তি রোগীদের নমুনা পরীক্ষা করে ২০১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২২ জন আইসিইউতে ভর্তি আছেন।
গত এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।
জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ৭০৮টি নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২১ দশমিক ৪ শতাংশ।
-জেডসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক