ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:৫৯:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেল আরও ১০ জনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১১ আগস্ট ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৬ জন ও উপসর্গে মারা গেছেন ৪ জন।

হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ফাতেমা (৮০), নাজমুল হোসেইন (৬৮), ভালুকার নুরজাহান পারভিন (৬০), শেরপুর সদরের রহিমা (৪৫), নেত্রকোনার মদন উপজেলার বকুলা আক্তার (৬৭), জামালপুর সদর উপজেলার আবুল হাশেম (৭০)।

এছাড়া উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের জয়নাল আবেদিন (৭৫), এসকেএম হারেস উদ্দিন (৭০), আমেনা বেগম (৮০) ও নেত্রকোনা সদরের মঞ্জুরা (৪০)।

এসময় তিনি আরও জানান, আইসিইউতে ২০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪২৪ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি ৬৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন রোগী।

-জেডসি