ময়লা পানির গর্তে শিশুর লাশ, সৎ মা আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ময়লা পানির গর্ত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সৎ মাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় ওই ইউনিয়নের জামিদিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশু একই এলাকার মাহমুদুল হাসানের ছেলে মো. মারুফ (৬)।
স্থানীয়রা জানান, মাহমুদুল তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে আরেকটি বিয়ে করে। এ কারণে মারুফ মায়ের আদর থেকে বঞ্চিত ছিল। অন্যদিকে সৎ মা তাকে ঠিকমতো আদর করত না।
তারা আরও জানান, সোমবার রাত ১০টায় শিশু মারুফ ঘর থেকে হঠাৎ নিখোঁজ হলে পরিবার ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি করে৷ একপর্যায়ে বাড়ির লোকজনের গোসলের পানি যাওয়ার ছোট গর্তে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।
পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাত ১১টায় শিশু মারুফের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শিশু মারুফের গলায় ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সৎ মা তাকে হত্যা করে পানির গর্তে ফেলে দিয়েছে। সৎ মাকে আটক করা হয়েছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল










