যথাসময়ে হবে নারীদের আইপিএল: গাঙ্গুলি
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
বাতিল হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপরই আইপিএল আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবার নারীদের আইপিএল নিয়ে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এ বছর যথাসময়ে ‘চ্যালেঞ্জার সিরিজ’ নামে মাঠে গড়াবে মেয়েদের আইপিএল।
আইপিএল আয়োজনে বোর্ড কর্তাদের তুমুল ব্যস্ততার মাঝে মেয়েদের ক্রিকেট উপেক্ষিত থেকে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এসব উড়িয়ে দিয়ে বিসিসিআই সভাপতি জানান, তারা মেয়েদের আইপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেই সঙ্গে মেয়েদের জাতীয় দলের জন্যও সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বোর্ডের।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমি এটা নিশ্চিত করে দিতে পারি যে, মেয়েদের আইপিএল যথাসময়ে মাঠে গড়াবে। এছাড়া নারীদের জাতীয় দল নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে’।
তবে চ্যালেঞ্জার সিরিজের দিনক্ষণ নিয়ে নির্দিষ্ট করে কিছু না জানালেও ছেলেদের আইপিএলের শেষ দিকে মেয়েদের টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বোর্ড। ১ থেকে ১০ নভেম্বরের মধ্যে আয়োজন হতে পারে মেয়েদের ম্যাচগুলো।
আগামী অক্টোবরে মেয়েদের জাতীয় ক্যাম্প শুরুর সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আইপিএলের আগে আরব আমিরাতেই মেয়েরা প্রস্তুতি নেয়া শুরু করতে পারে।
-জেডসি
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার