যশোর : তিন শিশুসহ জঙ্গি খাদিজা’র আত্মসমর্পণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৫৭ পিএম, ১০ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
অবশেষে যশোরে নিজের তিন শিশু সন্তানসহ খাদিজা আত্মসমর্পণ করেছেন। জেলার ঘোপ এলাকায় ঘিরে রাখা বাড়ি থেকে তিন শিশুসহ খাদিজা আত্মসমর্পণ করেন। এ সময় সেখানে তার মা-বাবা উপস্থিত ছিলেন।
খাদিজা গুলশানের হলি আর্টিজান বেকারীতে জঙ্গি হামলার অন্যতম হোতা জেএমবি নেতা নুরুল ইসলাম মারজানের বোন বলে পুলিশ জানিয়েছে।
খাদিজার বাড়ি পাবনায়। তিনি স্বামীর সঙ্গে যশোরের ওই বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
যশোর জেলা পুলিশ সুপার (এসপি) মো: আনিসুর রহমান জানান, সোয়াতের আহবানে সাড়া দিয়ে আজ বিকেল সোয়া তিনটার দিকে খাদিজা আত্মসমর্পণ করেন। এরপর পরই খাদিজা ও তার তিন সন্তানকে একটি মাইক্রোবাসে করে পুলিশ তুলে নিয়ে গেছে ।
খাদিজা আত্মসমর্পণের পর বোমা নিষ্ক্রিয়কারি ইউনিটের সদস্যরা ওই বাড়ির ভেতরে তল্লাশী চালায়।
এর আগে বেলা পৌনে তিনটার দিকে খাদিজার বাবা-মাকে পাবনা থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ঘিরে রাখা বাড়িটির সামনে আনা হয়। সকাল থেকেই পুলিশের পক্ষ থেকে খাদিজাকে আত্মসমর্পণের জন্য মাইকিং করা হয়। পরে খাদিজা পুলিশকে জানায়, মা-বাবার সামনে আত্মসমর্পণ করবেন তিনি। শর্ত অনুযায়ী, পাবনা থেকে তার মা-বাবাকে যশোর নিয়ে যাওয়া হয়।
পুলিশ সুপার আনিসুর রহমান জানান, খাদিজাকে আত্মসমর্পণে রাজি করাতেই তার বাবা-মাকে যশোরে আনা হয়। বর্তমানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। আত্মসমর্পণের সময় খাদিজার স্বামী মশিউর রহমান বাসায় ছিলেন না। বর্তমানে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বাড়িটিতে অনুসন্ধান চালাচ্ছে।
এর আগে সকালে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মদ জানান, ওই ভবনটির একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন মশিয়ার রহমান নামে এক ব্যক্তি। তার স্ত্রীর নাম খাদিজা। তিনি মারজানের বোন বলে পুলিশ জানতে পেরেছে।
তিনি বলেন, চারতলা বাড়িটির দোতলার একটি ফ্ল্যাটে জঙ্গি নেতা মারজানের বোন আছে।
সন্দেহভাজন ওই নারী তার স্বামী ও তিন সন্তান নিয়ে ফ্লাটটিতে থাকতেন। অভিযানের আগে বাড়িটি থেকে পাঁচটি পরিবারকে সরিয়ে নেয় পুলিশ।
মারজান গত ৬ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ



