যশোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
যশোরে যৌতুকের কারণে অন্তঃসত্ত্বা স্ত্রী হালিমা খাতুনকে হত্যার দায়ে স্বামী আকিমুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বিচারক আকিমুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আকিমুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার নায়রা গ্রামের মৃত অহেদ আলীর ছেলে। হালিমা খাতুন যশোরের বেনাপোলের পুটখালি গ্রামের লিয়াকত আলীর মেয়ে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, দণ্ডিত আকিমুল ইসলাম যৌতুকের কারণে তার স্ত্রী হালিমা খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। সর্বশেষ আকিমুল ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা না পেয়ে হালিমাকে মারপিট করেন। এতে অন্তঃসত্ত্বা হালিমা মারা যান। এরপর আকিমুল ও তার পরিবারের লোকজন হালিমার মরদেহ ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় হালিমার বাবা লিয়াকত আলী বাদী হয়ে আকিমুল ইসলামের নামে গত ২০১৩ সালের ১ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে থানার এসআই কামাল হোসেন আসামির বিররুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামি আকিমুল ইসলামের ফাঁসির রায় ঘোষণা করেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






