ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ০:৪০:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

যশোরে লকডাউন বাড়ল আরও ৭ দিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরে কঠোর বিধি-নিষেধেও লাগাম টানা যাচ্ছে না করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৪১৪ জনের নমুনা পরীক্ষা করে ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় চলমান বিধিনিষেধ আরও ৭ দিন বাড়ানো হয়েছে।

বুধবার (১৬ জুন) শনাক্তের হার ৪৯.২৭ শতাংশ। একই দিন করোনা উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে দু’জন মারা গেছেন।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় চলমান বিধিনিষেধ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। যশোর ও অভয়নগর পৌরসভার সাথে যশোর সদরের চাঁচড়া, উপশহর, আরববপুর, নওয়াপাড়া ইউনিয়নসহ বেনাপোল, ঝিকরগাছা ও শার্শা উপজেলার বেশকিছু এলাকা নতুন করে এই বিধি-নিষেধের আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, আজ বুধবার থেকে জেলার অভ্যন্তরীণ সকল রুটে গণ-পরিবহণ বন্ধ থাকবে। কাঁচাবাজার, ফুল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে প্রশাসন তৎপর আছে। সার্বক্ষণিক জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

-জেডসি