যাত্রীশূন্য গাবতলী, ছাড়ছে না দূরপাল্লার বাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিন চলছে। এদিন সকাল থেকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। একই চিত্র কল্যাণপুর বাস টার্মিনালে।
রোববার (৫ নভেম্বর) সকালে গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, টার্মিনাল এলাকায় দূরপাল্লার যাত্রীদের দেখা নেই।
যাত্রী সংকটের কথা মাথায় রেখে কাউন্টার বন্ধ করেছে অধিকাংশ পরিবহন প্রতিষ্ঠান। কিছু পরিবহন প্রতিষ্ঠান তাদের কাউন্টার খোলা রাখলেও যাত্রীর দেখা পাচ্ছেন না।
এস পি গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার মাস্টার ইভেন বলেন, সকাল থেকে একজন যাত্রীও আসেনি।
সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার মো. মঈনউদ্দীন বলেন, দুই-একজন যাত্রী আসছে। তবে গাড়ি ছাড়ার মতো না। যাত্রী একেবারেই কম।
তীব্র যাত্রী সংকটে অলস সময় পাড় করতে দেখা গেছে কাউন্টার সংশ্লিষ্টদের। পরিবহন শ্রমিকদের একটি অংশ অলস সময় কাটাচ্ছেন টার্মিনালের পেছনের অংশে।
এদিকে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, বাস না চললে তাদের কোনো আয় হয় না। ফলে বাস বন্ধ থাকলে তা তাদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতি।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











