যারা বিভেদ সৃষ্টি করে তাদের নেতা মানি না: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
যারা দেশের মধ্যে ভাগাভাগি করে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের আমরা দেশের নেতা মানি না বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও প্রধানমন্ত্রীর নাম উল্লেখ না করে বলেন, যিনি দেশকে টুকরো টুকরো করতে চান, তিনি কখনোই দেশের নেতা হতে পারেন না। উনি তো কেবল ওদের জন্য নেতা হতে পারেন, দেশের নেতা হতে পারেন না। আমরা তাকে দেশের নেতা বলে মানি না, যিনি দেশকে বিভক্ত করেন। একে অন্যের সঙ্গে সংঘর্ষ বাধিয়ে দেয়। যিনি সবাইকে সঙ্গে নিয়ে চলেন তিনিই দেশের নেতা।
মমতা বলেন, দেশের নেতা কে হতে পারেন? যিনি দেশের প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়কে নিয়ে চলেন। তিনিই দেশের নেতা। গান্ধীজি সবাইকে নিয়ে চলতেন বলেই তিনি দেশনেতা হতে পেরেছিলেন। বাবাসাহেব আম্বেদকর, মাওলানা আবুল কালাম আজাদের মতো দেশনেতারা সবাইকে সঙ্গে নিয়ে চলতেন বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
বিজেপিকে ইঙ্গিত করে মমতা বলেন, ওরা একটা কাজও করে না, পাহাড়ের কোনো উন্নয়ন করেনি, ভোট এলেই শুধু প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোটের পরে সব ভুলে যায়।
তিনি বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে রাজ্য সরকার ছুটি ঘোষণা করলেও আজও কেন্দ্রীয় সরকার জাতীয় ছুটি ঘোষণা করেনি। আজও নেতাজিকে রাষ্ট্রনায়ক মানে না। এটা দুঃখের বিষয়।
মমতা বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু কেবল ‘জয় হিন্দ’ স্লোগান দিয়েছিলেন, তাই নয়, তিনি ‘ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি’ গঠন করেছিলেন, প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন। শাহনওয়াজ খান নেতাজি সুভাষ চন্দ্র বসুর ডান হাত ছিলেন।
নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতের ঐক্য রক্ষা করার জন্য হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, গুজরাটি, পাঞ্জাবি যাই হোক না কেন সবাইকে নিয়ে একসঙ্গে থাকাই সবচেয়ে মহত্ত্বপূর্ণ বলে মনে করতেন বলেও মমতা মন্তব্য করেন।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











