যুক্তরাজ্যে নিখোঁজ বাংলাদেশি পরিবার আইএসের কাছে
আপডেট: ১১:৪৬ এএম, ৪ জুলাই ২০১৫ শনিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : নিখোঁজ যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারটি আইএসের কাছে রয়েছে বলে জঙ্গি সংগঠনটির পক্ষে দাবি করা হয়েছে।
সংগঠনটির এক বিবৃতিতে এই দাবি করা হয়। একই সঙ্গে ওই পরিবারের সদস্যদের দুটি ছবিও ইসলামিক স্টেট (আইএস) পাঠিয়েছে বলে শনিবার বিবিসি জানিয়েছে।
সিরিয়ায় ১২ সদস্যের ওই বাংলাদেশি পরিবারটি উধাও হয়ে যাওয়ার পর থেকে ব্যাপক গুঞ্জন চলছিল।
যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসে ফেরার পথে উধাও হয়ে গেছে বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবার। বেডফোর্ডশায়ারের লুটন শহরে বসবাসরত ১২ সদস্যের ওই পরিবার সিরিয়ায় পাড়ি জমিয়েছে বলে যুক্তরাজ্য পুলিশের ধারণা।
নিখোঁজ ১২ সদস্যের ওই পরিবারে তিনটি শিশু রয়েছে। পরিবারটির সদস্যরা হলেন- মোহাম্মদ আব্দুল মান্নান (৭৫), তার স্ত্রী মিনারা খাতুন (৫৩), তাদের মেয়ে রাজিয়া খানম (২১), ছেলে মোহাম্মদ জায়েদ হুসাইন (২৫), মোহাম্মদ তৌফিক হুসাইন (১৯), মোহাম্মদ আবিল কাশেম সাকের (৩১) এবং তার স্ত্রী সাঈদা খানম (২৭); মোহাম্মদ সালেহ হুসাইন (২৬), তার স্ত্রী রশানারা বেগম (২৪) এবং তাদের তিন সন্তান, যাদের বয়স এক থেকে ১১ বছর।
যুক্তরাজ্য পুলিশকে উদ্ধৃত করে বিবিসি জানায়, গত ১০ এপ্রিল ওই পরিবারটি বাংলাদেশে যায়। এক মাস পর ১১ মে তারা ফেরার জন্য রওনা হন। ১১ মে তারা ইস্তাম্বুল পৌঁছলেও তিন দিন পর তাদের লন্ডন হিথরো বিমানবন্দরে পৌঁছার কথা থাকলেও তারা আসেনি।
পরিবারটির কয়েকজন নারী উগ্র ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে ধারণা স্থানীয়দের। তারা সন্দেহ করছেন, গ্রেফতার এড়াতে তারাই পুরো পরিবারটি নিয়ে যুক্তরাজ্য ছেড়েছেন। ইসলামী খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে যুদ্ধে নামা আইএস-এ যোগ দিতে যুক্তরাজ্য থেকে অন্তত ৪২ জন ইতোপূর্বে সিরিয়ায় পাড়ি জমিয়েছে, এর মধ্যে লুটনের একজন রয়েছেন। আইএস সংশ্লিষ্টতার জন্য লুটনের আরেক নারীকে কারাগারে যেতে হয়েছে।
০৪.০৭.২০১৫ - বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী











