যুক্তরাজ্যে মৃত্যু ১৫ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
মহামারী করোনায় বিশ্বে মৃত্যুর মিছিল যেন থামছেই না, ইতোমধ্যেই দেড় লাখ ছাড়িয়েছে। এরমধ্যে শুধু যুক্তরাজ্যেই মারা গেছে ১৫ হাজার ৪৬৪ জন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগে সেখানে আরও ৮৮৮ জন মারা গেছে। খবর বিবিসির।
যুক্তরাজ্যের হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বিভাগ শনিবার তাদের হালনাগাদকৃত হিসাবে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে প্রায় ৯শ জনের মৃত্যু হয়েছে। যাতে দেশটিতে করোনায় মৃতের মোট সংখ্যা গিয়ে ঠেকেছে ১৫ হাজার ৪৬৪ জনে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এটা শুধু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যার হিসাব। এছাড়া কেয়ার হোম বাড়িতে মৃতের সংখ্যা এখানে নথিভূক্ত করা হয়নি। তাই প্রকৃত মৃত্যুর সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে।
দেশটি এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজার মানুষের করোনা পরীক্ষা করেছে। এরমধ্যে করোনায় পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২১৭ জন। একদিনে করোনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৩৮৯ জনের। এরমধ্যে শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৫২৫।
করোনায় আক্রান্ত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে চীনে। এরপর মার্চের মাঝামাঝি থেকে বাড়তে শুরু করে মৃত্যু। এপ্রিলে এসে তা ভয়াবহ রূপ নেয়। যাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত এখন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ হাজার ২৮৯ জনের। আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১২ হাজার ৭১৯।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











