যুক্তরাজ্যে স্টারমারের মন্ত্রিসভার প্রথম মন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার
মাইতা ফাহনবুল্লেহ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকারে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। স্থানীয় নির্বাচনে দলের ভরাডুবির রেশ কাটতে না কাটতেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, ধর্ম ও কমিউনিটি বিষয়ক মন্ত্রী মাইতা ফাহনবুল্লেহ। স্টারমার ক্ষমতায় আসার পর এটিই কোনো মন্ত্রীর প্রথম পদত্যাগের ঘটনা।
পদত্যাগপত্র জমা দিয়েই ক্ষান্ত হননি ফাহনবুল্লেহ, বরং তিনি প্রধানমন্ত্রী স্টারমারকেও পদ ছেড়ে দেওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে তার এই পদত্যাগ এবং কড়া ভাষায় লেখা চিঠির খবর এখন টক অফ দ্য টাউন।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মাইতা ফাহনবুল্লেহ স্পষ্ট ভাষায় বলেন, "জনগণ আমাদের পরিবর্তনের যে ম্যান্ডেট দিয়েছিল, সেই অনুযায়ী আমরা প্রয়োজনীয় গতি বা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে ব্যর্থ হয়েছি। আপনার নেতৃত্বে সরকার লেবার পার্টির মূল আদর্শ প্রতিফলিত করতে পারছে না।"
তিনি আরও যোগ করেন, "দেশ এখন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। সাধারণ মানুষ বড় ধরনের পরিবর্তন চায়। কিন্তু জনগণ বিশ্বাস করে না যে আপনি সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন, এবং আমিও সেটা বিশ্বাস করি না।"
দল এবং দেশের বৃহত্তর স্বার্থে স্টারমারকে একটি সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের সময়সূচি নির্ধারণের অনুরোধ জানিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির শোচনীয় পরাজয়ের পর ফাহনবুল্লেহর এই পদত্যাগ প্রধানমন্ত্রী স্টারমারের ওপর প্রচণ্ড রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে। আগামী দিনগুলোতে লেবার পার্টির ভেতরে আরও বিদ্রোহের দানা বাঁধার সম্ভাবনা দেখা দিয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











