ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৮:০৬:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ পিএম, ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এসপ্তাহে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির হার প্রত্যাশিত পর্যায়ে থাকায় আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। এতে আজ শুক্রবার (১৪ আগস্ট) স্বর্ণের দাম বেড়েছে। খবর রয়টার্সের।

বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্স স্পট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭৬ দশমিক শূন্য ২ ডলার। এ সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের বারের দাম প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে।

মার্কিন গোল্ড ফিউচার শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৩৩ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম উইকফ বলেছেন, মার্কিন ডলার সূচকের নিম্নগতির কারণে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।

এদিকে, আরও দুটি জাহাজ আক্রান্ত হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখতে পারে।  এই খবরে তেলের দাম সাপ্তাহিক বৃদ্ধির পথে রয়েছে।

অন্যান্য ধাতুর মধ্যে স্পট রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৫ দশমিক শূন্য ৮ ডলারে, প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৭৩৩ দশমিক ৩৪ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।