যুক্তরাষ্ট্রের কাছে ৪০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪২ পিএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের ৩০ লাখ টিকা চেয়ে ভারতকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে ৪০ লাখ টিকা চাওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব কোভিড টিকা আনতে চেষ্টা চলছে। দেশটি এই ব্যাপারে আন্তরিক।
আজ বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশকে করোনা টিকা দিতে মার্কিন দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র অন্যান্য সরঞ্জাম দিচ্ছে।
বাংলাদেশকে দেয়া চীনের উপহারের পাঁচ লাখ টিকা ১২ মে আসছে বলে পররাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার জানিয়েছিলেন। দেশটির কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহের চেষ্টাও বাংলাদেশ চালাচ্ছে বলে জানান তিনি।
ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ার পরই মূলত সরকার চীন থেকে টিকা পাওয়ার চেষ্টা শুরু করেছিল।
এদিকে রাশিয়ার টিকা স্পুতনিক-ভি টিকার জরুরি ব্যবহারের অনুমোদনও দেয়া হয়েছে। সরকারি নথি অনুসারে, কিনতে চাইলে রাশিয়া বাংলাদেশকে মে মাস থেকেই টিকা দিতে পারবে।
-জেডসি
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা











