যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলেন ট্রাম্পের শ্বশুর-শাশুড়ি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৩০ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্বশুর-শাশুড়ি ভিক্টোর ও আমালিজা নাভস যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেলেন। তারা দুজনই স্লোভেনিয়ার নাগরিক। বৃহস্পতিবার মার্কিন নাগরিক হিসেবে শপথ নেন মার্কিন ফার্স্ট লেডির বাবা-মা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মেলানিয়া ট্রাম্পের মনোনীত গ্রিন কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তারা বাবা-মা।
প্রেসিডেন্টের স্ত্রী মেলানিয়া ট্রাম্প ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। এর আগে ২০০১ সালে মডেল হিসেবে ‘বিশেষ দক্ষতা’ সম্পন্ন আইনস্টাইন ভিসায় যু্ক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তিনি। মার্কিন অভিবাসন আইন অনুসারে মেলানিয়ার বাবা-মার অন্তত পাঁচবছর গ্রিন কার্ড ব্যবহারের পর নাগরিকত্বের আবেদন করার কথা ছিলো।
স্লোভেনিয়ার সেভনিকা শহরে গাড়ি বিক্রেতা ছিলেন ভিক্টোর নাভস। তার স্ত্রী আমালিজা কাজ করতেন একটি টেক্সটাইল কারখানায়। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবার ওয়েবসাইট এর মতে, নিউইয়র্কে সাধারণ আবেদন গৃহিত হতে ১১ থেকে ২১ মাস সময় লাগে। মেলানিয়ার আইনজীবী মাইকেল ওয়াইল্ডস বলেন, তারা পাঁচ বছরের শর্ত পূরণ করেছে। তবে এর বেশি কোনো তথ্য জানানি তিনি।
এদিকে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই পরিবারভিত্তিক অভিবাসনের বিরোধিতা করে আসছেন। তিনি পরিবারের সদস্যদের মাধ্যমে অভিবাসন দেওয়ার চেয়ে দক্ষতার ভিত্তিতে নাগরিকত্ব দেওয়াকে সমর্থন করেন।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











