যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আর লড়বেন না হিলারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানিয়েছেন, ২০০৮ এবং ২০১৬ সালে প্রেসিডেন্ট পদে লড়াই করে পরাজিত হওয়ায় তিনি আর দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার সময় এক প্রশ্নের উত্তরে হিলারি জানান যে, তিনি আর কখনও প্রেসিডেন্ট নির্বাচনে করবেন না।
তবে নির্বাচনে নিজে লড়াই না করলেও দেশের গণতন্ত্র ও আইনের শাসনকে সম্মান করেন এবং দেশের মর্যাদা সমুন্নত রাখেন, যুক্তরাষ্ট্রে যেন এমন একজন প্রেসিডেন্ট থাকে তা নিশ্চিত করতে যা যা করা সম্ভব তার সবকিছুই করার প্রতিশ্রুতি দেন হিলারি।
এরপর অনুষ্ঠানের উপস্থাপক যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেন, ডোনাল্ড ট্রাম্প (সাবেক প্রেসিডেন্ট) আবারও লড়াই (নির্বাচনে) করলে কেমন হবে?
এর জবাবে হিলারি ক্লিনটন বলেন, “ট্রাম্প এ পদের জন্য আর ‘ফিট’ নন। তিনি আবার প্রেসিডেন্ট পদে লড়াই করলে হেরে যেতে পারেন।”
প্রসঙ্গত, হিলারি ক্লিনটন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।
২০১৬ সালের নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারি ক্লিনটনের একটি ব্যক্তিগত ইমেইল সার্ভার ছিল। এ খবর প্রকাশের পরপরই তীব্র সমালোচনার মুখে পড়েন হিলারি। এ নিয়ে তদন্ত শুরু করে এফবিআই।
এদিকে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইচ্ছা ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জরিপের তথ্য বলছে, রিপাবলিকানদের মনোনয়ন পাওয়ার দৌড়েও এগিয়ে আছেন ট্রাম্প।
এর আগে গত জুনে টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে হিলারি বলেছিলেন, জো বাইডেন পপুলার ভোটে ট্রাম্পকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। আমি মনে করি, এর থেকে অনেক কিছুই স্পষ্ট হয়।
সূত্রঃ ইয়াহু নিউজ, এনডিটিভি
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









