যুক্তরাষ্ট্রের লাখ লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ সাবেক কলেজ শিক্ষার্থীদের ঋণ মাফের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার (২৪ আগস্ট) তিনি বলেছেন, মার্কিন সরকার ঋণগ্রস্ত সাবেক শিক্ষার্থীদের নেওয়া ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ঋণ মাফ করে দেবে।
২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় জো বাইডেন এ বিষয়ে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং অবশেষে বুধবার তিনি তার সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক শিক্ষার্থীদের ঋণ মাফের এই পদক্ষেপটি আগামী নভেম্বরের কংগ্রেসের নির্বাচনে বাইডেনের দলীয় ডেমোক্র্যাটদের সমর্থন বাড়াতে পারে। তবে কিছু অর্থনীতিবিদ বলছেন, ঋণ মাফের মতো এই পদক্ষেপ মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে মার্কিন কংগ্রেসের কিছু রিপাবলিকান প্রশ্ন তুলেছেন যে, ঋণ বাতিল করার আইনি কর্তৃত্ব মার্কিন প্রেসিডেন্টের আছে কি না।
রয়টার্স বলছে, ঋণ মাফ করে দেওয়ার ফলে শত শত বিলিয়ন ডলার মুক্ত হয়ে যাবে যা দিয়ে বাড়ি কেনা বা অন্যান্য বড় ব্যয়ের দিকে গ্রাহকরা ঝুঁকতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে, বাইডেনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির লড়াইয়ে একটি নতুন অসমতা যোগ করবে।
বুধবার হোয়াইট হাউসে কথা বলার সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, তার এই পদক্ষেপ ‘সেসব পরিবারের জন্য যাদের এই সুবিধা সবচেয়ে বেশি প্রয়োজন। মূলত করোনা মহামারিতে মধ্যবিত্ত লোকেরা বিশেষভাবে ক্ষতির মুখে পড়েছেন’।
এছাড়া নিজের এই পরিকল্পনার বিরুদ্ধে সমালোচনার জবাব দিয়ে জো বাইডেন বলেন, ঋণ মাফের এই পদক্ষেপের ফলে উচ্চ-আয়ের কোনো পরিবার উপকৃত হবে না। তার ভাষায়, ‘শ্রমজীবী আমেরিকান এবং মধ্যবিত্তদের সাহায্য করার জন্য আমি কখনোই ক্ষমা চাইব না, বিশেষ করে সেই লোকদের কাছে নয় যারা ২ লাখ কোটি মার্কিন ডলার কর ছাড়ের পক্ষে ভোট দিয়েছিল। যাতে মূলত ধনী আমেরিকানরা এবং বৃহত্তম কর্পোরেশনগুলো উপকৃত হয়েছিল।’
মূলত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে রিপাবলিকানরা কর ছাড়ের যে আইন পাস করেছিল সেটিকে ইঙ্গিত করেই একথা বলেন বাইডেন।
আবার অনেক ডেমোক্র্যাট ঋণগ্রহীতা শিক্ষার্থীদের ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষমা করার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে চাপ দিয়েছিলেন। তবে রিপাবলিকানদের বেশিরভাগই ছাত্র ঋণ ক্ষমার মতো পদক্ষেপের বিরোধিতা করেছিল। তারা এটিকে অন্যায্য বলেও অভিহিত করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেছেন, মহামারির মতো জাতীয় জরুরি অবস্থার সময় আইনের অধীনে ঋণ ক্ষমা করার আইনী কর্তৃত্ব প্রশাসনের রয়েছে।
এর আগে, রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিক এই পরিকল্পনাকে ‘বেপরোয়া এবং অবৈধ’ বলে অভিহিত করেছিলেন।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








