যুক্তরাষ্ট্রের সঙ্গে সব যৌথ কার্যক্রম স্থগিত করল চীন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৬ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
মার্কিন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ন্যান্সি পেলোসিকে নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যাবতীয় যৌথ ও সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করেছে চীন। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
জলবায়ু পরিবর্তন, আন্ত সীমান্ত অপরাধ ও মাদক চোরাচালান রোধ, বন্দি বিনিময়সহ মোট আটটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক ছিল চীনের। এসবের বাইরে দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে সামরিক নিরাপত্তা নিয়েও দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে সংলাপ চলছিল।
কিন্তু শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন থেকে অনির্দিষ্ট কালের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যাবতীয় সহযোগিতামূলক ও যৌথ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে বলেন, চীন বার বার আপত্তি জানানো সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ন্যান্সি পেলোসির গত ২ আগস্ট তাইওয়ান সফরের জেরেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়ার কয়েকটি দেশে সফরের উদ্দেশে সোমবার ওয়াশিংটন থেকে সিঙ্গাপুরে আসেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। সিঙ্গাপুর সফর শেষ করে তাইওয়ানে যান তিনি।
মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে রাজধানী তাইপেতে অবতরণ করে পেলোসিকে বহনকারী মার্কিন প্রতিরক্ষা বাহিনীর উড়োজাহাজ।
এদিকে, পেলোসির সফরের আগে থেকে বার বার হুঁশিয়ারি দিয়ে আসা চীন স্বাভাবিকভাবেই এ সফরে ব্যাপকভাবে ক্ষুব্ধ। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তাইওয়ান ত্যাগ করার কয়েক ঘণ্টা পরই তাইওয়ান ঘিরে থাকা তাইওয়ান প্রণালীতে ইতিহাসের বৃহত্তম সামরিক মহড়া শুরু করে চীন। সেই মহড়া এখনও চলছে।
এছাড়া ইতোমধ্যে সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি ও তার পরিবারের সদস্যদের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।
সূত্র : রয়টার্স
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








