যুক্তরাষ্ট্রে ইহুদীদের উপাসনালয়ে গুলি, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:০৩ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার
যুক্তরাষ্ট্রের পিটসবার্গ নগরীর একটি সিনাগগে শনিবার শিশুদের নামকরণ অনুষ্ঠানে বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছে। এছাড়া ৬ জন আহত হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের ইহুদিদের ওপর সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
নগরীর কর্তৃপক্ষ জানায়, সাইনাগগের ভেতরে একাধিক মানুষ হতাহত হয়েছে। অন্তত তিনজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী এখন পুলিশের জিম্মায় রয়েছে। বন্দুকধারীকে একজন দাড়িওয়ালা শ্বেতাঙ্গ` বলে বর্ণনা করা হচ্ছে। এই ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে ২৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। খবর এএফপি’র।
৪৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা রবার্ট বোয়ার্স ‘সব ইহুদিকে মরতে হবে’ এই ঘোষণা দিয়ে ট্রি অব লাইফ সিনাগগে এ হামলা চালায়। হামলার সময় সিনাগগে সকালের সাবাথ অনুষ্ঠান চলছিল। এ সময় সেখানে বেশ অনেক ইহুদি ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
হামলার পর পুলিশের সঙ্গে রবার্টের বন্দুকযুদ্ধ হয়।পুলিশ তাকে আটক করে। বন্দুকযুদ্ধে হামলাকারী আহত হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার রাতে মার্কিন প্রসিকিউটররা তার বিরুদ্ধে সহিংসতা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত ২৯টি অভিযোগ দায়ের করেছে। এর মধ্যে ধর্ম পালনে বিঘœ সৃষ্টিকরা ও এর ফলে হত্যাকা-ের ১১টি অভিযোগ রয়েছে।
প্রসিকিউটররা এক বিবৃতিতে জানান, ‘কেন্দ্রীয় নাগরিক অধিকার আইনের ভিত্তিতে এ ধরণের সহিংসতামূলক ঘৃণাজনিত অপরাধ নিষিদ্ধ।’
এর আগে কর্তৃপক্ষ জানিয়েছে, রবার্টের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তাতে তার মৃত্যুদ- হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ‘জঘন্য ও নির্বিচারে হত্যা’ হিসেবে উল্লেখ করেছেন।
ইহুদি ধর্মে ধর্মান্তরিত ট্রাম্প কন্যা ইভাঙ্কা বলেন, ‘আমেরিকা ইহুদি বিরোধী ঘটনার ঘোর বিরোধী।’
ট্রাম্প ইলিনয় অঙ্গরাজ্যে নির্বাচনী জনসভায় তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ইহুদিদের বিরুদ্ধে অপশক্তির এই হামলাটি আমাদের সকলের ওপর আঘাত।’
তিনি বলেন, ‘ইহুদি বিরোধী ও ঘৃণার শক্তিকে পরাজিত করতে আমাদের অবশ্যই ইহুদি ভাই বোনদের পাশে দাঁড়াতে হবে।’
তিনি শিগগিরই পেনসিলভানিয়া নগরীতে যাবেন। সিনাগগটি এই শহরে অবস্থিত। শনিবার রাতে কয়েকশ বাসিন্দা মোমবাতি জ্বালিয়ে রাত জেগেছে।
এই ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানাতে ট্রাম্প ৩১ অক্টোবর হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের সমস্ত সরকারি অফিস এবং সেনা ও নৌঘাটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, রবার্ট একটি রাইফেল নিয়ে স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে ওই সিনাগগে হামলা চালায়। পিটার্সবার্গের জননিরাপত্তা বিভাগের পরিচালক এই ঘটনাকে ‘ভয়াবহ’ হিসেবে অভিহিত করেছেন।
এ ঘটনা ঘটলো এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের নামকরা রাজনীতিক এবং ব্যক্তিদের কাছে ডাকযোগে পাঠানো বোমা নিয়ে উত্তেজনা চলছে। মাত্র গতকালই ঐ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











