ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৪:২৬:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

যুক্তরাষ্ট্রে একদিনে প্রায় দুই হাজার জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে ঝড়ের গতিতে বাড়ছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই এক একটি জীবন পরিণত হচ্ছে সংখ্যায়।জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ১ হাজার ৯৭২ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র হিসাবে তার আগের দিন যুক্তরাষ্ট্রে মারা যায় ১ হাজার ৯৩৯ জন।

এনিয়ে যুক্তরাষ্ট্রে মোট ১৪ হাজার ৬৯৫ জনের মৃত্যু হলো এবং কোভিড-১৯ এ আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৩১ হাজার ৮৩৮ জনে।

যুক্তরাজ্যেও মৃত্যুর সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। বুধবার একদিনে সেখানে মারা গেছে ৯৩৮ জন।

এদিকে এ সপ্তাহের শুরুতে স্পেনে আক্রান্তের সংখ্যা কমতে থাকলেও গত দু’দিন ধরে সেখানে আবারো মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নতুন তথ্যের হিসেবে সারাবিশ্বে প্রায় ১৫ লাখ লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৯০ হাজার মানুষের।

-জেডসি