যুক্তরাষ্ট্রে গির্জার সামনে বন্দুকধারীর হামলায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ১৬ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে এক কিশোর বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া তার গুলিতে আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। আহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তা। পরে পুলিশের গুলিতে হামলাকারী ওই কিশোর নিজেও প্রাণ হারায়।
স্থানীয় সময় সোমবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি শহরে এই ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (১৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি শহরের চার্চের বাইরে ১৮ বছর বয়সী এক কিশোর তিনজনকে গুলি করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। এসময় তার গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। পরে চার্চের বাইরে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।
রয়টার্স বলছে, আলবুকার্কের প্রায় ১৮০ মাইল (২৯০ কিমি) উত্তর-পশ্চিমে নিউ মেক্সিকোর ফার্মিংটনের একটি আবাসিক এলাকায় সকালে বন্দুক হামলার এই ঘটনা ঘটে।
ফার্মিংটন পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি চিফ অব অপারেশনস বারিক ক্রাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘একটি বিশৃঙ্খল ঘটনায় পুলিশ প্রতিক্রিয়া জানিয়েছে। যেখানে একজন ব্যক্তি সক্রিয়ভাবে আশপাশের ব্যক্তিদের ওপর গুলিবর্ষণ করছিল।’
ফার্মিংটন পুলিশের মুখপাত্র শ্যানিস গঞ্জালেসের মতে, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে সন্দেহভাজন ব্যক্তির গুলিতে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত এবং দুই কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন।
তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি কিছুটা পথ পায়ে হেঁটে গির্জার বাইরে তাণ্ডব চালায় এবং আপাতদৃষ্টিতে এলোমেলোভাবে পথচারীদের ওপর গুলিবর্ষণ করে। হামলার উদ্দেশ্য ঠিক কী ছিল তা স্পষ্ট নয়।
ক্রাম সাংবাদিকদের বলেছেন, ‘কেন সে এই এলাকায় এসেছিল তা আমরা এখনও নির্ধারণ করার চেষ্টা করছি।’
বন্দুকধারীকে শুধুমাত্র একজন ১৮ বছর বয়সী কিশোর হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং তিনি একাই হামলার কাজে যুক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এছাড়া নিহতদের অন্য কারও সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।
সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ২০২৩ সালে এখন পর্যন্ত ১৯৫ জনের বেশি মানুষ দেশটিতে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন। এমনকি উত্তর আমেরিকার এই দেশটিতে জনসংখ্যার চেয়েও আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল











