যুক্তরাষ্ট্রে ঝড়ে নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু
ডেস্ক প্রতিবেদন | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:০৬ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শীতকালীন প্রচন্ড ঝড়ের আঘাতে নারী ও শিশুসহ কমপক্ষে পাঁচজন মারা গেছে। এদিকে ঝড়ের সাথে প্রবল বর্ষণ ও তুষারপাতের কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ ওয়াশিংটনে ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তর বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। খবর এএফপি’র।
জাতীয় আবহাওয়া সেবা সংস্থা জানায়, শীতকালীন আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, শীতকালীন ঝড়ের সতর্কতাসহ নিউজার্সি থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত উপকূলীয় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব উপকূল থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত প্রচন্ড ঝড়ের এ সতর্কতা কার্যকর থাকবে।
শীতকালীন ঝড় রিলির প্রভাবে নিউইয়র্ক রাজ্যের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক ফুটেরও বেশী উচ্চতার তুষারপাত হয়েছে। শনিবার পর্যন্ত এ ঝড়ো আবহাওয়া বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এর প্রভাব ক্রমেই কমতে শুরু করেছে।
ভার্জিনিয়ার দক্ষিণাঞ্চলীয় জেমস সিটি কাউন্টি পুলিশ ৪৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ট্রাকে করে যাওয়ার সময় একটি গাছ ভেঙ্গে পড়লে সে প্রাণ হারায়।
কর্তৃপক্ষ জানায়, রিচমন্ডের দক্ষিণের চেষ্টারফিল্ড কাউন্টিতে ছয় বছর বয়সী এক শিশু মারা গেছে। বাড়িতে ঘুমন্ত অবস্থায় তার ওপর একটি গাছ ভেঙ্গে পড়লে সে মারা যায়।
বাল্টিমোর কাউন্টি পুলিশ ও দমকল বিভাগের এক বিবৃতিতে বলা হয়, সেখানে ঝড়ের কারণে ভেঙ্গে পড়া গাছের ডালের আঘাতে ৭৭ বছর বয়সী এক নারী মারা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গাছ ভেঙ্গে পড়ে নিউইয়র্কের পুটনাম ভ্যালিতে ১১ বছর বয়সী এক বালক এবং রদ দ্বীপের নিউপোর্টে ৭০ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছে।
ফ্লাইটঅ্যাওয়্যার ওয়েবসাইটে বলা হয়, যুক্তরাষ্ট্রে এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ৩ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ২ হাজার ৪শ’র বেশি ফ্লাইট বিলম্ব হয়।
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











