যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়, তাপমাত্রা নামলো মাইনাস ৫১ ডিগ্রি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
শক্তিশালী শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৩ ডিসেম্বর) এই ঝড় ‘বোম্ব সাইক্লোন’-এ রূপ নেওয়ার পর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন ১০ লাখের বেশি মানুষ। বন্ধ করে দেওয়া হয় মহাসড়ক, বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। দেশটিতে শীত এতটাই জেঁকে বসেছে যে, ফুটন্ত পানি বাতাসে ছুড়ে দিলে সঙ্গে সঙ্গে বরফে পরিণত হচ্ছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ভয়ংকর তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে ২০ কোটির বেশি মানুষ সতর্কতার আওতায় রয়েছেন। দেশটির কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে (-৫৫ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে।
হ্যামবুগের্র বাসিন্দা ৩৯ বছর বয়সী জেনিফার অরল্যান্ডো বলেন, রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না। আমরা কোথাও যাচ্ছি না। তিনি জানান, মহাসড়কে একটি গাড়ি চাকা পিছলে বিদ্যুৎলাইনে ধাক্কা দেওয়ার পর তার বাসা চার ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।
পাওয়ার আউটেজ ডট ইউএসের তথ্যমতে, তীব্র শীতের মধ্যে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন লাখ লাখ গ্রাহক।
টেক্সাসের এল পাসোতে মেক্সিকো সীমান্ত পেরিয়ে আসা অবৈধ অভিবাসীরা উষ্ণ আশ্রয়ের সন্ধানে মরিয়া হয়ে উঠেছেন। রোজা ফ্যালকন নামে এক শিক্ষক ও স্বেচ্ছাসেবক জানিয়েছেন, অভিবাসীদের অনেকেই চার্চ, স্কুল ও নাগরিক কেন্দ্রগুলোতে ভিড় করছেন।
তবে মাইনাস ১৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার মধ্যেও কেউ কেউ বাইরেই থাকছেন। কারণ তারা মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের নজরে পড়ার ভয় করছেন।
ভ্রমণ বিঘ্নিত
নর্থ ও সাউথ ডাকোটা, ওকলাহোমা, আইওয়াসহ অন্যান্য স্থানের পরিবহন বিভাগগুলো প্রায় শূন্য দৃশ্যমানতা, বরফে ঢাকা রাস্তা ও তুষারঝড়ের খবর দিয়েছে। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের বাড়িতে থাকার জন্য জোরালো আহ্বান জানিয়েছে তারা।
ওকলাহোমায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার তার রাজ্যে তিনটি প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।
ওহাইওতে ৫০টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। মিশিগানে নয়টি ট্র্যাক্টর ট্রেলারের দুর্ঘটনায় সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে।
এমন পরিস্থিতিতে চালকদের রাস্তায় না উঠতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, রাস্তাগুলো আইস স্কেটিং রিংকের মতো হতে চলেছে। এর ওপর গাড়ি চলতে পারবে না।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও ৭ হাজার ৬০০টি বিলম্বিত হয়েছে।
এনডব্লিউএসের গ্লাসগো শাখার প্রধান পূর্বাভাসদাতা রিচ মালিয়াওকো বলেছেন, সেখানে বাতাসের তাপমাত্রা রাতারাতি মাইনাস ৬০ ডিগ্রি ফারেনহাইটে (মাইনাস ৫১ ডিগ্রি সেলসিয়াস প্রায়) নেমে গিয়েছিল। এই আবহাওয়া অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছেন তিনি।
মালিয়াওকো বলেছেন, এ ধরনের ঠান্ডা বাতাসে আপনি যদি গরম কাপড় না পরেন, তাহলে অনাবৃত ত্বক পাঁচ মিনিটেরও কম সময়ে ফ্রস্টবাইটে আক্রান্ত হতে পারে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











