যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিমান চলাচল বিপর্যস্ত
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে একদিনে প্রায় ১ হাজার ৬৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবারও (২৩ ফেব্রুয়ারি) একই অবস্থা চলবে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির বিভিন্ন অঞ্চলে তুষারঝড়। এর জেরে বুধবার প্রায় এক হাজার ৬৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে দেশের বাইরের বিমানও রয়েছে। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরগুলোতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় এয়ারলাইন স্কাইওয়েস্ট ৩৫০টিরও বেশি বিমান বাতিল করেছে। তারা ইউনাইটেড, ডেল্টা, অ্যামেরিকান, আলাস্কা এয়ারলাইনসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে পার্টনারশিপে কাজ করে। ওই বিমান সংস্থাগুলো একের পর এক বিমান বাতিল করতে বাধ্য হয়েছে তুষার ঝড়ের জন্য। দেরিতে ছেড়েছে প্রায় পাঁচ হাজার বিমান।
সবচেয়ে ভয়াবহ অবস্থা মিনেপলিস, ডেনভার ও ডেট্রয়েট বিমানবন্দরের। এই বিমানবন্দরগুলোতে পরিষেবা কার্যত থমকে গেছে। বিমান ধরতে যারা এসেছিলেন, তারা আটকে পড়েছেন।
এ ছাড়া টরন্টো বিমানবন্দরের পরিস্থিতিও ভয়াবহ। শিকাগোর একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। বস্তুত, বুধবারের পর বৃহস্পতিবারের ফ্লাইটগুলো বাতিল হতে শুরু করেছে। বুধবার বিকেলেই জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবারের ৪০০টি ফ্লাইট বাতিল। যত সময় গড়াবে বাতিল ফ্লাইটের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ১২টি বিমানবন্দরে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। কবে এই পরিস্থিতি শেষ হবে, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার