ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৯:১৭:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রে দাবানলে রেকর্ড পরিমাণ এলাকা পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ এএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। দাবানলে রেকর্ড পরিমাণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ওই অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে দাবানল ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। দাবানলে এর মধ্যেই ২০ মিলিয়ন একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এল ডোরাদোতে এক পার্টি থেকে শুরু হওয়া একটি দাবানলে এক স্থানেই ৭ হাজার একরের বেশি জায়গা পুড়ে ছাই হয়ে গেছে। খবর বিবিসির।

ক্যালিফোর্নিয়ায় বর্তমানে রেকর্ড পরিমাণ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলস কাউন্টিতে তাপমাত্রা সবচেয়ে বেশি। রোববার সেখানে তাপমাত্রা ৪৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। দমকল বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ২৪ টি এলাকায় দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ হাজারের বেশি দমকল কর্মী।

সবচেয়ে বড় দাবানল দেখা গেছে সিয়েরা এলাকায়। শুক্রবার থেকে শুরু হওয়া দাবানলে সেখানে ৭৮ হাজারের বেশি একর জমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সান ডিয়েগো কাউন্টিতে ১০ হাজারের বেশি একর জমি আগুনে পুড়ে গেছে। গত ১৫ আগস্ট থেকে ক্যালিফোর্নিয়ায় এক হাজারের বেশি বার দাবানলের ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত দাবানলে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩ হাজার ৩শ স্থাপণা ক্ষতিগ্রস্ত হয়েছে।

-জেডসি