যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে মা-শিশুসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে বন্দুকধারীদের গুলিতে সোমবার ভোরে ছয় মাস বয়সী এক শিশু ও তার কিশোরী মাসহ ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
তুলারে কাউন্টি শেরিফ অফিসের শেরিফ মাইক বউড্রোক্স সাংবাদিকদের বলেন, এটি একটি পরিকল্পিত হামলা, যা গ্যাং ও মাদক সংশ্লিষ্ট সহিংসতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে।
পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে দুজন ব্যক্তি বাড়িটিতে হামলা চালিয়ে গুলি চালান বলে ধারণা করছেন তারা।
একজন প্রতিবেশী পুলিশে খবর দেয়। সাত মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির ভিতরে ও বাইরে নিহতদের পড়ে থাকতে দেখে পুলিশ।
বউড্রোক্স বলেন, পুরো পরিস্থিতি মর্মান্তিক। আমরা একজন ১৭ বছর বয়সী মা ও (তার) ছয় মাস বয়সী শিশুর মরদেহও পেয়েছি। তাদের উভয়ের মাথায় গুলি করা হয়েছে।
ভবনের ভিতরে লুকিয়ে থাকায় হামলা থেকে বেঁচে যান দুইজন। এ ছাড়া এ ঘটনায় আহত কয়েকজনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর আহতদের মধ্যে একজন মারা যান।
শেরিফ বলেন, হামলাটি মাদক সংশ্লিষ্ট বলে মনে হচ্ছে। আমরা বিশ্বাস করি, এটি কোনো বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়। পরিবারটিকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, এই ঘটনার সঙ্গে গ্যাং ও মাদকদ্রব্যের তদন্তের যোগসূত্র রয়েছে। এক সপ্তাহ আগে এই বাসভবনে মাদক তল্লাশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।
সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেসের মাঝামাঝিতে সান জোয়াকিন উপত্যকায় অবস্থিত প্রায় ৭০ হাজার বাসিন্দার শহর তুলারে।
যুক্তরাষ্ট্রে ২০২১ সালে প্রায় ৪৯ হাজার মানুষ বন্দুকের গুলিতে নিহত হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল আত্মহত্যা।
দেশটিতে মানুষের চেয়ে বেশি অস্ত্র রয়েছে। প্রতি তিনজনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক অন্তত একটি অস্ত্রের মালিক। প্রায় দুইজনের মধ্যে একজন এমন বাড়িতে থা
কেন, যেখানে অস্ত্র রয়েছে।
সূত্র : এএফপি
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







