ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১৭:৫০:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

যুক্তরাষ্ট্রে মৃত্যু ১০৮৭১, আক্রান্ত সাড়ে ৩ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া নভেল করোনাভাইরাসের কেন্দ্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সোমবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৭১ জনে। আক্রান্তের সংখ্যা তিন লাখ ৬৭ হাজার ৪ জন বলে জানিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৯৭ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জন। অপরদিকে ২ লাখ ৭৮ হাজার ৬৯৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এর আগেই হৃদয়বিদারক সপ্তাহ আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনার আক্রমণে আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে মৃত্যুমিছিলের আশঙ্কা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প জানান, ‘সামনের ২ সপ্তাহ আমাদের কাছে খুবই যন্ত্রণদায়ক হতে চলেছে৷ আমাদের শক্তির পরীক্ষা হবে। পরিস্থিতির মোকাবিলার সবরকম চেষ্টা হবে।’

মার্কিন প্রশাসনের আশঙ্কা, করোনায় আমেরিকায় এক লক্ষ থেকে আড়াই লক্ষ পর্যন্ত মানুষের মৃত্যু হতে পারে। সেই আশঙ্কা থেকেই ১ লক্ষ করোনা আক্রান্ত মৃতদেহ বহনকারী ব্যাগ কিনছে যুক্তরাষ্ট্র।

-জেডসি