যুক্তরাষ্ট্রে `সার্টিফিকেট অব রেকগনিশন` পেলেন রয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ২২ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক প্রতিভাধর নাম 'রয়া চৌধুরী'। সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে নতুন স্বীকৃতি পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপ থেকে তিনি ‘সার্টিফিকেট অব রেকগনিশন’ অর্জন করেছেন। টাউনশিপের মেয়র ফিলিপ ক্রেমার এ সম্মাননা প্রদান করেন কবিতা আবৃত্তির প্রতি তার নিষ্ঠা, আন্তঃসাংস্কৃতিক বন্ধনের উন্নয়নে অবদান এবং পারফরম্যান্সের গভীরতা ও সৌন্দর্যের স্বীকৃতিস্বরূপ।
রয়া চৌধুরী শুধু একজন আবৃত্তিশিল্পী নন, বাংলা সাহিত্যের শব্দ ও সুরকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে তিনি একজন নিঃশব্দ সংস্কৃতিদূতের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ‘সার্টিফিকেট অব রেকগনিশন’-এ তার “মন্ত্রমুগ্ধকর পারফরম্যান্স ও অতুলনীয় সাংস্কৃতিক অবদান”-এর বিশেষভাবে প্রশংসা করা হয়েছে। তিনি নিয়মিত গানেও কণ্ঠ দিচ্ছেন, যা তার শিল্পীসত্তাকে আরো বহুমাত্রিক করে তুলেছে।
তাঁর ঝুলিতে রয়েছে বহু মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননা। ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ড, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড, বেস্ট রেসিটেশন আর্টিস্ট ২০২২, বাংলাদেশ অ্যাচিভারস অ্যাওয়ার্ড ২০২২ এবং চরদিকে সেলফ-রিলায়ান্ট অ্যাওয়ার্ড ২০২৩—সব ক’টি তার অনন্য সাংস্কৃতিক অবদানের প্রমাণ।
রয়া চৌধুরীর প্রকাশিত অ্যালবাম 'বেদনাদূতি', 'ইচ্ছামতী', ও 'অভিসার' শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে। প্রতিটি কবিতায় তার কণ্ঠে মিশেছে আবেগ, শিল্পিততা ও ঐতিহ্যের সংমিশ্রণ। বিশেষভাবে আলোচিত হয়েছে গ্র্যামি জয়ী ভারতীয় সেতারবাদক পণ্ডিত বিশ্ব মোহন ভট্টের সঙ্গে তার যুগল পরিবেশনায় আবৃত্তি-সংগীতের মেলবন্ধনে উপস্থাপিত ‘গীতাঞ্জলি’। এ পারফরম্যান্স সমালোচক ও শ্রোতামহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
শিল্প-সংস্কৃতির জগতে যতটা অগ্রসর, একাডেমিক জগতেও ততটাই সাফল্য অর্জন করেছেন রয়া চৌধুরী। যুক্তরাজ্যের স্বনামধন্য ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে তিনি জেন্ডার স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি কাজ করেছেন সামিউল ইসলাম পোলাক, রাজা দাস, স্বপ্নীল সজীব, ফ্র্যাঙ্ক আর্টাভিয়া, মাহিদুল ইসলাম এবং আইভি বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীদের সঙ্গে, যাদের সঙ্গে তার কাজ কেবল শ্রোতাদের নয়, সমকালীন সংস্কৃতি চর্চাকেও সমৃদ্ধ করেছে।
রয়া চৌধুরী সংস্কৃতি কোনো ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ থাকতে রাজি নন। তিনি তার সৃষ্টিশীলতা ও শিল্পমেধার মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। নিউ জার্সির এই আন্তর্জাতিক স্বীকৃতি তার সেই পথচলায় নতুন মাইলফলক হয়ে থাকলো।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



