ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ২:০৭:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্রে সুন্দরী প্রতিযোগিতার খেতাব বাঙালি কন্যার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৫৫ এএম, ৭ সেপ্টেম্বর ২০১৫ সোমবার

যুক্তরাষ্ট্রে সুন্দরী প্রতিযোগিতায় স্টেট পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মৌমিতা খন্দকার। মিস ইন্টারকন্টিনেন্টাল প্রতিযোগিতায় নিউইয়র্কে বিজয়ী হয়েছেন তিনি। প্রথমবারের মতো বাংলাদেশি কেউ মিস নিউইয়র্ক হলেন।

যুক্তরাষ্ট্রে প্রতিবছর মিস ইন্টারকন্টিনেন্টাল ইউএসএ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এরই মধ্যে বেশ কয়েকটি রাউন্ড পেরিয়ে বহু প্রতিযোগীকে পেছনে ফেলে মিস নিউইয়র্ক মুকুট জিতে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মৌমিতা। আগামী ৯ অক্টোবর মেরিল্যান্ডে মিস ইন্টারকন্টিনেন্টাল ইউএসএ’র ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। ফাইনাল পর্বে মৌমিতার প্রতিদ্বন্দ্বী ৫১ জন। চূড়ান্ত রাউন্ডে অর্থাত্ মিস ইন্টারকন্টিনেন্টাল ইউএসএ বিজয়ী হতে তাই বাঙালিসহ সবার সমর্থন চেয়েছেন মৌমিতা।

নিউইয়র্কের লংআইল্যান্ডের ডিক্সহিলে মা ডিনা খন্দকার ও বাবা খন্দকার মাহবুবের সঙ্গে বসবাস করেন তিনি। মিস ইন্টারকন্টিনেন্টাল মুকুট জয়ী হলেও মৌমিতা একজন চিকিত্সক হতে চান। আর বাংলা গান গাইতেও পছন্দ করেন তিনি। তাছাড়া বিশ্বব্যাপী আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য কাজ করার ইচ্ছা রয়েছে তার।  

এই বিভাগের জনপ্রিয়