যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্যসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৫ এএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে দুই গাড়ির সংঘর্ষে দেশটির একজন নারী কংগ্রেস সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন ছিলেন কংগ্রেস সদস্যের কর্মী। স্থানীয় সময় বুধবার ভ্রমণের সময় এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ ও নিহনারী কংগ্রেস সদস্যের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ঐ নারী কংগ্রেস সদস্যের নাম জ্যাকি ওয়ালোরস্কি। রিপাবলিকান পার্টির ৫৮ বছর বয়সী এ নারী আইনপ্রণেতা মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ইন্ডিয়ানার দ্বিতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করতেন।
এদিকে, ওয়ালোরস্কির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ওয়ালোরস্কিকে সম্মানিত জনসেবক হিসাবে উল্লেখ করে শোক জানিয়েছেন কংগ্রেসে তার সহকর্মীরাও। একইসঙ্গে নারী এ কংগ্রেস সদস্যের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পতাকা অর্ধনমিত রাখার কথা জানিয়েছে হোয়াইট হাউস।
এলখার্ট কাউন্টি শেরিফের অফিস জানায়, নিজের যোগাযোগ প্রধান ২৮ বছর বয়সী এমা থমসন এবং তার একজন জেলা পরিচালক ২৭ বছর বয়সী জ্যাচেরি পোটসের সঙ্গে স্থানীয় সময় বুধবার বিকেলে ইন্ডিয়ানার একটি সড়কে ভ্রমণ করছিলেন কংগ্রেসওম্যান জ্যাকি ওয়ালোরস্কি।
পরে ওয়ালোরস্কির গাড়ির সঙ্গে বিপরীতদিক থেকে আসা অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তারা তিনজন নিহত হন। অন্যদিকে এ সংঘর্ষের ঘটনায় অন্য গাড়ির চালক ৫৬ বছর বয়সী এডিথ শ্মাকারও প্রাণ হারিয়েছেন।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








