ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৪:১৬:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

যুক্তরাষ্ট্রে ২০ লাখ মানুষের করোনার টেস্ট সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৭ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দেশে দুই মিলিয়ন তথা ২০ লাখের বেশি মানুষের করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রে সম্পন্ন হওয়া এসব পরীক্ষা সর্বোচ্চ মানের এবং নির্ভুল বলে তিনি উল্লেখ করেন। যদিও তিনি স্বীকার করেন যে, গণহারে সব আমেরিকানদের এ পরীক্ষা করা হবে না।

নভেল করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৬৮৯ জন। প্রাণ হারিয়েছে ১৬ হাজার ৫৪৮ জন।

-জেডসি