যুক্তরাষ্ট্র উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে দু’টি ঝড়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
একমাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও ফ্লোরিডা উপকূলের দিকে আবারো ধেয়ে আসছে দু’টি মৌসুমী ঝড়। মেক্সিকো উপসাগরে সৃষ্ট গ্রীষ্মমন্ডলীয় ঝড় স্যালি শিগগিরই হারিকেনে রূপ নিতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। ঝড়ের কারণে ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রশান্ত মহাসাগরে সৃষ্ট গ্রীষ্মমন্ডলীয় ঝড় পলেট রোববার রাতে বারমুডা-মিয়ামি উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে মার্কিন হারিকেন পর্যবেক্ষণ কেন্দ্র।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, স্যালির প্রভাবে দেশটির উপসাগরীয় উপকূলে প্রবল বাতাসের পাশাপাশি আচমকা বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। স্যালির প্রভাবে উপসাগরীয় মধ্য উপকূলে ১৫ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ফ্লোরিডা লুইজিয়ানায় বন্যা দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। আগামী মঙ্গলবার ভূপৃষ্ঠে আঘাত হানতে পারে ঝড়টি। ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ মাইল বেগে ঝড়ো হাওয়া নিয়ে আঘাত হানতে পারে স্যালি। এর শক্তি গত আগস্টে আঘাত হানা হারিকেন লরার মতো না হলেও ১২ ফুট উচ্চতার জলোচ্ছাস ডেকে আনতে পারে সেটি।
এদিকে, লুইজিয়ানার গভর্নর জন বেল ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাশাপাশি, আগের ঝড়ের ক্ষত মেটাতে ব্যস্ত স্থানীয়দের নতুন ঝড় এবং মহামারির ঝুঁকি বিষয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গত মাসে হারিকেন লরা যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপকূলে প্রায় ১৫০ মাইল বেগে আঘাত হেনেছিল। এর প্রভাবে বন্ধ হয়ে গিয়েছিল উপকূলের শত শত তেল স্থাপনা।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান









