যুদ্ধবিধ্বস্ত দারফুরে শিশুদের পরিস্থিতি ‘ভাঙনের পর্যায়ে’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
সুদানের যুদ্ধবিধ্বস্ত দারফুর অঞ্চলে লক্ষাধিক শিশু চরম সহিংসতা, অনাহার ও বাস্তুচ্যুতির মধ্যে দিন কাটাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি অভিযোগ করেছে, এই সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ অত্যন্ত কম।
মঙ্গলবার জেনেভা থেকে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের বরাতে ফরাসি বার্তা সংস্থা
এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, দারফুরে দুই দশক আগে যে ভয়াবহতা বিশ্বকে নাড়া দিয়েছিল, এখন আবারও সেই ইতিহাস আরও ভয়াবহ রূপে ফিরে এসেছে।
ইউনিসেফের সুদানের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, ‘আবারও লক্ষাধিক শিশু চরম সহিংসতা, ক্ষুধা ও বাস্তুচ্যুতির মধ্যে জীবন কাটাচ্ছে।’
তিনি জেনেভায় সাংবাদিকদের ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, ‘কিন্তু এবার সংকট আরও গভীর, অথচ আন্তর্জাতিক মনোযোগ তাদের দুর্ভোগের তুলনায় অনেক কম।’
ইয়েট ২০০৫ সালে দারফুর নিয়ে ইউনিসেফের প্রথম ‘চাইল্ড অ্যালার্ট’ প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, তখন বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।
তিনি বলেন, ‘আমি ২০ বছর আগে দারফুরে ছিলাম। তখন হলিউডের তারকারাও সেখানে যেতে প্রতিযোগিতা করত। কিন্তু এখন দারফুর নিয়ে কোনো মনোযোগই নেই, সুদান নিয়েও নেই।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ইউনিসেফ জানায়, সুদানে প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন, যার অর্ধেকেরও বেশি শিশু।
দারফুরে পরিস্থিতি আরও ভয়াবহ উল্লেখ করে ইয়েট বলেন, সেখানে ৫০ লাখেরও বেশি শিশু চরম বঞ্চনার মধ্যে রয়েছে।
তিনি বলেন, ‘শিশুরা হত্যা ও অঙ্গহানির শিকার হচ্ছে, ঘরবাড়ি হারাচ্ছে এবং চরম ক্ষুধা, রোগ ও মানসিক আঘাতে ভুগছে।’
উত্তর দারফুরের এল-ফাশার শহরের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ছিল বলে তিনি উল্লেখ করেন। শহরটি ১৮ মাস অবরুদ্ধ থাকার পর গত বছরের অক্টোবরে আরএসএফ বাহিনীর নিয়ন্ত্রণে যায়।
তিনি জানান, ২০২৪ সালের এপ্রিল থেকে এল-ফাশারে শিশুদের বিরুদ্ধে ১ হাজার ৫০০টির বেশি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ১ হাজার ৩০০ জনেরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে।
শিশুরা যৌন সহিংসতা, অপহরণ এবং সশস্ত্র গোষ্ঠীতে জোরপূর্বক নিয়োগের শিকার হচ্ছে বলেও ইউনিসেফ জানিয়েছে।
যুদ্ধ শুরুর পর থেকে সুদানের বিভিন্ন এলাকায় শিশুদের বিরুদ্ধে ৫ হাজার ৭০০টিরও বেশি গুরুতর লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ৪ হাজার ৩০০টি শারীরিক ক্ষতির ঘটনা রয়েছে।
এ বছর সুদানের জন্য ইউনিসেফের ৯৬ কোটি ৩০ লাখ ডলারের মানবিক সহায়তা আবেদন এখন পর্যন্ত মাত্র ১৬ শতাংশ পূরণ হয়েছে বলে সংস্থাটি জানায়।
সূত্র : এএফপি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











