যুব মহিলা লীগের তিননেত্রী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দিনাজপুরে পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ও বিরামপুর উপজেলার পৌর যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দিনাজপুর জেলা শাখার যুব মহিলা লীগের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দিনাজপুর যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ওই লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমে সংগঠনের গঠনতন্ত্রের ২২ এর (ক) উপধারা মোতাবেক দিনাজপুর পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক বাবলী আক্তার পিংকিকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। একই ধরনের অভিযোগে দিনাজপুরের বিরামপুর উপজেলা পৌর যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার ও সাধারণ সম্পাদক উম্মে হাবিবাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা বলেন, আমাদের কাছে দিনাজপুর পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক বাবলী আক্তার পিংকি ও বিরামপুর পৌর যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার এবং সাধারণ সম্পাদক উম্মে হাবিবার বিষয়ে বিভিন্ন ধরনের অপকর্মের অভিযোগ আসে। বিষয়টি আমরা তাৎক্ষণিক যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পাঠাই। কেন্দ্র থেকে আমাদের এ বিষয়ে পদক্ষেপ নিতে বললে আমরা তাদের বহিষ্কার করি।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




