যেকোনো মূল্যে গণতন্ত্র অব্যাহত রাখার প্রত্যয় প্রধানমন্ত্রীর
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে। কোনোভাবেই অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা দখল করতে পারবে না। ’
যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় দলের সদস্যরা (এপিপিজি) আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লন্ডনে তার অবস্থানস্থল তাজ হোটেলে সাক্ষাত করেন।
এ সময় তিনি একথা বলেন।
বাংলাদেশ ও রোহিঙ্গা বিষয়ক এপিপিজির চেয়ার এবং বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা আলী এমপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন বাংলাদেশের সদস্যদের নিয়ে এপিপিজি ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র শর্মা, এমপি, ভাইস চেয়ার ভ্যালেরি ওয়াজ, এমপি, ভাইস চেয়ারম্যান ইমরান হুসেন, এমপি এবং ফয়সল চৌধুরী এমএসপি, চেয়ার, স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশের ক্রস-পার্টি গ্রুপ।
বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের পর এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এ কথা জানান।
একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে এপিপিজি প্রতিনিধিদলকে শেখ হাসিনা বলেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় সব সংস্কার ইতোমধ্যে করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তারা এ লক্ষ্যে একটি আইন প্রণয়ন করেছেন এবং সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছেন এবং ইসিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীনভাবে কাজ করার সম্পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা দিয়েছেন।
তিনি আরও বলেন, বিরোধী দলে থাকাকালীন তার দল আওয়ামী লীগের প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ছবিসহ ভোটার তালিকা ও স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান সরকারের প্রস্তুতি নিয়ে এপিপিজি প্রতিনিধিদল তাদের সন্তোষ প্রকাশ করেছে।
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে নাজেহাল ক্রেতারা
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট











