ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ৩:৪০:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

যেভাবে আম দিয়ে ডাল রান্না করবেন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ২৬ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কাঁচা আমের মৌসুমে এটি দিয়ে অনেক ধরনের খাবার তৈরি করা যায়। বিভিন্ন আচার, চাটনি তৈরির পাশাপাশি কাঁচা আম দিয়ে রান্না করা যায় বিভিন্ন পদের তরকারি ও ডাল। গরম ভাতের সঙ্গে কাঁচা আম দিয়ে রান্না করা ডাল খেতে পছন্দ করেন অনেকেই। চলুন জেনে নেওয়া যাক কাঁচা আম দিয়ে ডাল তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে

 কাঁচা আম- ১টি
মসুর ডাল- ১/২ কাপ
পেঁয়াজ কুচি- ১/৪ কাপ
আদা কুচি- ১ টেবিল চামচ
রসুন কুচি- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
লবণ- পরিমাণমতো
পানি- ৬ কাপ।
ফোঁড়নের জন্য যা লাগবে
তেল- ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ
রসুন কুচি- ১ টেবিল চামচ
আস্ত জিরা- এক চিমটি।

যেভাবে তৈরি করবেন
ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিন। এরপর রান্নার পাত্রে নিয়ে তাতে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ ও তিন কাপ পানি দিয়ে চুলায় বসান। ডাল সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে ঘুটে নিন। এরপর তাতে দিয়ে দিন খোসা ছাড়ানো কাঁচা আমের টুকরা ও পরিমাণমতো গরম পানি। এরপর ডাল ঘন হয়ে না আসা পর্যন্ত জ্বাল দিতে থাকুন। ডাল ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন।
এরপর ফোঁড়নের জন্য কড়াইতে তেল গরম করে নিন। এবার তাদে দিয়ে দিন পেঁয়াজ ও রসুন কুচি, আস্ত জিরা ও শুকনা মরিচ। পেঁয়াজ-রসুন লালচে হয়ে এলে তেলসহ ডালের ভেতর দিয়ে দিন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু আম-ডাল।