যেভাবে নির্বাচিত করা হবে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৩ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
মাত্র ৪৫ দিন প্রধানমন্ত্রী থাকার পর পদত্যাগ করেছেন লিজ ট্রাস। তার সিদ্ধান্তের কথা ঘোষণা করে বৃহস্পতিবার ট্রাস জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে নতুন নেতা নির্বাচনের কাজ শেষ হবে। আগামী ২৮ অক্টোবর নতুন নেতার নাম ঘোষণা করা হবে। ততদিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন। এখন প্রশ্ন হলো, লিজ ট্রাসের পর কে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং কিভাবে পরবর্তী প্রধানমন্ত্রী বাছাই করা হবে।
ইউকে পার্লামেন্টের ওয়েবসাইটে বিস্তারিত নিয়ম অনুসারে, যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রার্থীতা নিশ্চিত করতে, প্রথম ধাপ হল ১০০ জন এমপির সমর্থন পাওয়া। যদি একজন ব্যক্তি এটি অর্জন করেন তবে তিনি সরাসরি নির্বাচিত হবেন। সোমবার, ২৪ অক্টোবর মনোনয়ন শেষ হবে। চূড়ান্ত ব্যালটে থাকা প্রয়োজনীয় ১০০টি মনোনয়ন ইমেলের মাধ্যমে বা শারীরিকভাবে জমা দেওয়া যেতে পারে।
যদি একাধিক ব্যক্তি প্রয়োজনীয় সমর্থন পান, তবে রক্ষণশীল এমপিরা ভোট দেবেন এবং সবচেয়ে কম সংখ্যক সমর্থন পাওয়া প্রার্থীকে বাদ দেয়া হবে।
যদি তিনজন প্রার্থী ১০০ জনের সমর্থন পান, সোমবার এমপিদের ভোটে একজন প্রার্থীকে বাদ দেয়া হবে, শীর্ষ দুই প্রার্থী অনলাইন ভোটের অগ্রসর হবে।
এরপর মঙ্গলবার থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার পার্টি সদস্য একটি অনলাইন ভোটে অংশগ্রহণ করবেন যেখানে তারা শীর্ষ দুই প্রার্থীর মধ্যে থেকে পছন্দের জনকে ভোট দেবেন এবং ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। শুক্রবার অনলাইন ভোট শেষ হবে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, পার্লামেন্টে ৩৫৭ জন কনজারভেটিভ সদস্য রয়েছে, এক্ষেত্রে সর্বোচ্চ ৩জন প্রার্থী পরবর্তী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার প্রার্থীতা নিশ্চিত করতে পারবেন।
এদিকে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী ও শাসক দল কনজারভেটিভ পার্টির নেতা হবার দৌড়ে যোগ দিতে ইতোমধ্যে প্রয়োজনীয় একশ এমপির সমর্থন পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক।
বিবিসির ট্র্যাকার অনুসারে, শনিবার রাত পর্যন্ত ১৯৮ জন কনজারভেটিভ এমপি তাদের সমর্থন ঘোষণা করেছিলেন। তার মধ্যে সুনাক ১২২ জন এমপির সমর্থন পেয়েছেন। এই হিসেবে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নিজের অবস্থান অনেকটাই শক্ত করলেন সুনাক।
অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এই দৌড়ে দ্বিতীয় স্থানে আছেন। যদিও বরিস জনসনের সমর্থকরা বলছেন যে তিনি ১০০ এমপির সমর্থন পেয়েছেন, তবে বিবিসির ট্র্যাকারে ৫৩-এ ছিলেন।
এছাড়াও হাউস অফ কমন্সে রক্ষণশীলদের নেতা পেনি মরডান্ট প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তৃতীয় অবস্থানে আছেন। লিজের ঘোষণার পর তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়াইয়ে থাকার ইঙ্গিত দিয়েছেন। তবে বিবিসির ট্র্যাকারে পেনি মর্ডান্ট সমর্থন পেয়েছেন মাত্র ২৩ এমপির।
সূত্র: বিবিসি
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








