যেভাবে ফল-সবজি ভাইরাসমুক্ত করবেন
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ২৫ এপ্রিল ২০২০ শনিবার
প্রতীকী ছবি
করোনাভাইরাসের ছোবলে সারা বিশ্ব লন্ডভন্ড। বাজার থেকে কেনা তরতাজা সবজি বা ফলমূল থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। কেননা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি লেগে থাকতে পারে এতে। তাই ফলমূল বা শাকসবজিকে ভাইরাসমুক্ত রাখার চেষ্টা করতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক ফিচারে সবজি ও ফলমূল কীভাবে ভাইরাসামুক্ত করা যায় তার কিছু উপায় জানানো হয়েছে। চলুন এ পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক…
সর্বপ্রথম নিজের হাত ধুয়ে নিন
শাক-সবজি ধোয়ার আগে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে ২০ সেকেন্ড হাত পরিষ্কার করে নিন। এরপর ফল ও সবজি ধুয়ে নিন।
পানির নিচে রেখে ধুতে হবে
বাজার থেকে কেনা সমস্ত ফল এবং শাকসবজি পানিতে ডুবিয়ে হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।
সাবান ব্যবহার করবেন না
সবজি বা ফলমূল ধুতে সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করবেন না। শুধু পানি দিয়েই এগুলো ধুয়ে নিন। ফল বা সবজিতে পচা অংশ থাকলে বা দাগ ধরা থাকলে সেই অংশ কেটে বাদ দিন।
ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করতে পারেন
আলু বা গাজরের ময়লা পরিষ্কার করতে ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করতে পারেন। এমন অন্যান্য শক্ত সবজি পরিষ্কার করতেও ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করতে পারেন।
পাতাযুক্ত সবজি
পাতাযুক্ত সবজি এক বাটি ঠাণ্ডা পানিতে রাখতে হবে। বাড়তি পাতা সরিয়ে কাগজের তোয়ালে দিয়ে মুছে রাখলে ভালো থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া নির্দেশনা অনুযায়ী, কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখুন। বিশেষ করে কাঁচা মাংস এবং তাজা পণ্য। এ ছাড়াও সুস্থ থাকতে প্রতিদিন কম করে ৪০০ গ্রাম ফল এবং শাকসবজি খান।
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস








