যে কারণে বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন ভাগ্যশ্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ২ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
এক ছবিতেই তার প্রেমে পড়ে গিয়েছিল আসমুদ্রহিমাচল। ‘ম্যায়নে পেয়ার কিয়া’র নিষ্পাপ কিশোরী ‘সুমন’ নিজেই হয়ে গিয়েছিলেন প্রেমের প্রতীক। আজও লোকের মুখে মুখে ফেরে সে ছবির গান। থাকেননি শুধু ভাগ্যশ্রী নিজে। বিয়ে করে বলিউডকে আচমকাই বিদায় জানান এই জনপ্রিয় অভিনেত্রী। যার কারণ খুঁজতে আজও আলোচনার শেষ নেই। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তার জন্য শুধু স্বামী হিমালয় নন, শ্বশুরবাড়ির সকলকেও দায়ী করেছেন ভাগ্যশ্রী নিজেই।
প্রথম থেকেই শোনা যায়, অন্য অভিনেতাদের সঙ্গে ভাগ্যশ্রী প্রেমের দৃশ্যে অভিনয় করুন, এতে ভয়ানক আপত্তি ছিল তার স্বামীর। প্রযোজক হিমালয় ফরমান জারি করেন, একমাত্র তার সঙ্গেই ছবি করতে পারবেন ভাগ্যশ্রী। হাতেগোনা সেই কয়েকটি একেবারেই মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। খ্যাতির শিখরে থাকা কেরিয়ার তাসের ঘরের মতো ভেঙে পড়ে নায়িকার।
কিন্তু শ্বশুরবাড়ির বাকিরা, কেরিয়ার নষ্ট হওয়ার জন্য তাদের কেন দায়ী করলেন অভিনেত্রী?
সাক্ষাৎকারে ভাগ্যশ্রী জানিয়েছেন, তার শ্বশুরবাড়ির কেউই তার পেশাকে বুঝতে চাইতেন না। অভিনেত্রীর কথায়, ‘‘বাড়ির বাইরে বলিউডে আমার যে একটা জীবন আছে, তা মানতে বা গুরুত্ব দিতে চাইতেন না কেউই। অথচ যে মুহূর্তে বাড়িতে পা রাখতাম, গৃহবধূর যাবতীয় দায়িত্বপালনে লেগে পড়তে হত। দু’দিক সামাল দেয়া ভীষণ কঠিন হয়ে গিয়েছিল।’’
বহু বছর বাদে, বেশি বয়সে আবার ছোটপর্দায় ফিরেছেন ভাগ্যশ্রী। সেখানে এখন তিনি নিয়মিত মুখ। অল্পস্বল্প কাজ করছেন বড় পর্দাতেও। তবু কম বয়সে যে উজ্জ্বল কেরিয়ার তার হতে পারত, তা হেলায় নষ্ট হওয়ার আফশোস তার আজও যায়নি। তবে মায়ের দেখাদেখি ছেলে অভিমন্যু ও মেয়ে অবন্তিকা বেছে নিয়েছেন অভিনয়ের দুনিয়াকেই।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











