ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৮:২১:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

যে দু’জনের দিকে অভিযোগের তীর অভিষেকের স্ত্রীর

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কলকাতার জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জির মারা গেছেন কিছু দিন হলো। স্বজন ও ভক্তরা এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি এই গুণী অভিনেতার অকাল মৃত্যুতে। শোকে পাথর পুরো চলচ্চিত্র জগৎ। 

এদিকে জনপ্রিয় চিত্রনায়ক অভিষেক চ্যাটার্জিকে ঘিরে বেশ কিছু মিথ্যা খবর চাউর হয়। তবে পরবর্তীতে অভিষেকের স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি এই সকল গুজবের উপযুক্ত জবাবও দিয়েছেন। তবে এবার কারও নাম উল্লেখ না করেই প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্তের দিকে তীর ছুঁড়লেন অভিষেকপত্নী।

রোববার (৩ এপ্রিল) অভিষের শ্রাদ্ধের দিন সংযুক্তা গণমাধ্যমকে জানান, ‘ওর (অভিষেক) মৃত্যুর পর পরিচিতজনরাই আমায় বলছিল, এক অভিনেতা নাকি আমাকে ১০ লাখ টাকা দিয়েছে। যে অভিনেতার কথা বলা হচ্ছে, সেই অভিনেতার সঙ্গে অভিষেকের সম্পর্ক ভালো ছিল না। এমনকি অভিষেকের ক্যারিয়ার শেষ করে দিতে সেই অভিনেতা অগ্রণী ভূমিকা পালন করেছিল। আরও এক অভিনেত্রী নাকি আমাকে পাঁচ লাখ টাকা দিয়েছে। সেই অভিনেত্রীও অভিষেকের ক্যারিয়ার ধ্বংসের পেছনে কাজ করেছে।’

তিনি আরও বলেন, ‘অভিষেক খুব স্বচ্ছ মানুষ ছিল। ও নিজেও অনেক সাক্ষাৎকারে সেই অভিনেতা-অভিনেত্রীর সম্পর্কে বলেছে। তাই আমি আর তাদের নাম নিচ্ছি না।’

একটু থেমে অভিষেকপত্নী যোগ করেন, ‘যে সময় অভিষেক ক্যারিয়ারের শীর্ষে ছিল, সে সময় ২২টা ছবি থেকে তাকে সরিয়ে দিয়েছিল সেই অভিনেতা-অভিনেত্রী। আর তারা নাকি আমাকে অর্থ সাহায্য করেছে! ‘ব্যক্তিগতভাবে অর্থ সাহায্য তো দূরের কথা তারা শোকবার্তাও পাঠায়নি।’

সংযুক্তা বলেন, ‘আমার যা বেতন, তা দিয়ে আমি তিনজনের সংসার চালাতে পারতাম। কিন্তু পরিবারের মাথা হিসেবে অভিষেকই খরচ চালাতো। এখনও আমাদের মেয়ের কোনো অসুবিধা হবে না। অভিষেক জীবনে কারও সামনে হাত পাতেনি। যখন ওকে ২২টা ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তখনও পাতেনি। আর আমি ওর স্ত্রী হিসেবে কারও সাহায্য নেব? কোনোদিনও না।’  

সূত্র: হিন্দুস্তান টাইমস