যে বার্তা দিলেন শাওন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১২ আগস্ট ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে বিয়ের পর থেকে আলোচিত হয়ে আসছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তবে তার গুণে প্রতিভায় সমালোচনাগুলো বেশিদিন স্থায়ী হয়নি।
চলমান পরিস্থিতিতে মিডিয়ার অনেকেই এগিয়ে এসেছিলেন। তারমধ্যে ছিলেন শাওনও। এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও তিনি ন্যায় বিচারের প্রত্যাশা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল শিক্ষার্থীদের আন্দোলনে সরব ভুমিকা পালন করেন। তিনি তার কাজের মাধ্যমে জনসাধারণের প্রশংসার পাত্র হয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। বর্তমানে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি কাজ করে চলছেন।
আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই ২০২০ সালে আসিফ নজরুলের দেওয়া একটি ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে তিনি লিখেছিলেন, কখনো ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নিতেন।
সেই পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘যদি ক্ষমতা থাকতো আইন করতাম, বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না।’
এরপর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে তিনি লেখেন, ‘ক্ষমতা, চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহণে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না।’
বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফরসঙ্গী নিতে পারবেন না, এ বিষয়ে সংসদকে জানাতে হবে।
জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও পরিবারের দেশে-বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দূদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে।
সবশেষ আসিফ নজরুল লেখেন, অন্যান্য ক্ষেত্রেও আরও বহু কিছু করতাম। যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী–তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম।
প্রায় ৪ বছর পর আসিফ নজরুলের সামনে সুযোগ এসেছে নিজের সেই ইচ্ছেগুলো পূরণ করার। যে কারণে তাকে নিয়ে আশায় আছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী তিনি। প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদ। হুমায়ূন আহমেদের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদ। শিলা আহমেদ বিয়ে করেছেন অধ্যাপক ড. আসিফ নজরুলকে। সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন এই অধ্যাপক।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











